আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সোমবার (২৯ ডিসেম্বর) সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপ দাখিল করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশ সমর্থন আদায় করতে হয়েছে তাকে। মনোনয়নপত্র জমা দেওয়ার ছবি শেয়ার করে তাসনিম জারা ফেসবুকে লিখেছেন, ‘উই হ্যাভ মেইড ইট।’
গত ২৭ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে এলে বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি ঢাকা-৯ আসনের জন্য দলীয়ভাবে মনোনীত ছিলেন। তবে দল ছাড়লেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।
