দেশের অর্থনীতির চাকা সচল রাখা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব প্রবাসীরা এবার নিজের এলাকায় বিদেশে থেকেই ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছে। তবে জামায়েত ইসলামীসহ অন্যন্য রাজনৈতিক দলগুলো থেকে মধ্যপ্রাচ্য প্রবাসীদের কোন প্রতিনিধি থাকবে না এমনটা আগেই জানা থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কমপক্ষে দুই একজন নমিনেশন পাবেন এই বিষয়ে সংগঠনের নেতাকর্মীদের আশা ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) নমিনেশন দাখিলের শেষ দিনে এসে মধ্যপ্রাচ্য প্রবাসীরা নিরাশা হয়েছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে ৩শ আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন সংগঠন থেকে কয়েকজনকে সংসদ নির্বাচনে দেওয়া হলেও মধ্যপ্রাচ্যের ৮০ লাখ প্রবাসী কোনো প্রতিনিধি না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বিস্মিত হয়েছেন অন্যান্য ও সামাজিক সংগঠনগুলো।
তাদের ধারণা ছিল হবিগঞ্জ-২ এর বানিয়াচং-আজমেরিগঞ্জের আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এবং নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ীর একাংশ থেকে মনোনয়ন প্রত্যাশী সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও যুবদলের সভাপতি, ইনভেস্টর আব্দুল মান্নানকে ও সৌদি যুবদলের সভাপতি আব্দুল মান্নানকে মনোনয়ন না দেওয়ায় এতে হতাশ হয়েছেন বিএনপির সৌদিসহ মধ্যপ্রাচ্যের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মনোনয়ন প্রত্যাশী আহমদ আলী মুকিব ও আব্দুল মান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে আছেন। প্রায় প্রতি মাসে এলাকায় অবস্থান করে গণসংযোগসহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন।
সৌদি আরব বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রবাসী মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী নুরুল আমিন বলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ) আসনে আহমদ আলী মুকিবের প্রচুর জনপ্রিয়তা আছে। বিশেষ করে সৌদিসহ আরব অঞ্চলের প্রতিটি দেশে আহমেদ আলী মুকিবের হাত ধরে তৈরি হয়েছে লাখ লাখ কর্মী-সমর্থক। উল্লেখিত আসনগুলোতে ৭০ শতাংশ দলীয় নেতাকর্মী আহমদ আলী মুকিব ও আব্দুল মান্নানের পক্ষে থাকবেন বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সেনবাগ-সোনাইমুড়ি একাংশ আসনের জনগণের সঙ্গে আব্দুল মান্নান এ প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে প্রতিটি প্রবাসী একসাথে কাজ করে যাবে । বিএনপির প্রতিটি কর্মসূচিতে এলাকায় সভা-সমাবেশ করেছেন। ওয়ান ইলেভেনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতন তখন সৌদি আরবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (মধ্য প্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত) আহমেদ আলী মুকিবের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হয়েছিল। মামলা হুলিয়া মাথায় নিয়ে শত শত নেতাকর্মী দেশ থেকে পালিয়ে সৌদি আরব আসলে তাদেরকে আর্থিক সহযোগিতা করা, চাকরি দেওয়াসহ বিভিন্নভাবে দলের নির্দেশনা পালন করে আসছে।
বিএনপি নেতা টিপু সুলতান বলেন, পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে সৌদি বিএনপির নেতাকর্মীরা অবদান রেখেছে । মধ্যপ্রাচ্য থেকে এই দুজনকে মনোনয়ন দিতে দলীয় হাই কমান্ডের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, প্রবাসীরা মুখিয়ে আছেন ভোট দিতে এসব প্রবাসীদেরকে ভোট দানে উদ্বুদ্ধ করতে রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারে। তিনি আশা করেন বিএনপি নেতারা জাতীয় সংসদে প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য নির্বাচন পরবর্তী যেকোনো উপনির্বাচনে নির্বাচন করার সুযোগ করে দিতে দলীয় হাইকমান্ডের প্রতি অনুরোধ জানান।
