বোয়ালমারীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তন্দ্রা দত্ত (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের দত্তপাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত তন্দ্রা দত্ত ওই গ্রামের তাপস দত্তের মেয়ে। সে জয়পাশা ফজলুল হক একাডেমী থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, স্কুল ছাত্রীর আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তবে তার কিডনিজনিত সমস্যা ছিলো। এ ব্যাপারে ইউডি মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত