আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে ট্যারিফ বাড়ানো যেতে পারে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

খায়রুল আলম সুজন

সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন (বাফা)

সময় ও বাস্তবতার সঙ্গে ব্যয় বৃদ্ধি পেতে পারে। যৌক্তিক কারণে ট্যারিফ বাড়ানো যেতে পারে, তবে সেই বৃদ্ধি অবশ্যই আলোচনার ভিত্তিতে এবং সব অংশীজনের আস্থা বজায় রেখে হওয়া প্রয়োজন। দুঃখজনকভাবে সমন্বয় ও সংলাপ এড়িয়ে অফডক সংগঠন কর্তৃপক্ষের একক সিদ্ধান্তে ব্যয় বৃদ্ধি করায় বিষয়টি এখন আদালত পর্যন্ত গড়িয়েছে, যা কারও জন্যই কাম্য নয়।

এখনো এই সংকট নিরসনের সুযোগ রয়েছে। উভয় পক্ষ যদি আলোচনার টেবিলে বসে যৌক্তিক একটি সমাধানে পৌঁছাতে পারে এবং সেই সমঝোতার আলোকে আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়; তবে এই অচলাবস্থা থেকে উত্তরণ সম্ভব। দেশের আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য একটি পারস্পরিক নির্ভরশীল চেইন। ফ্রেইট ফরোয়ার্ডার, শিপিং লাইন, আমদানিকারক-রপ্তানিকারক, বন্দর কর্তৃপক্ষ এবং অফডক সবাই একে অন্যের পরিপূরক। এ চেইনের কোনো একটি অংশ দুর্বল হলে পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়। দেশের রপ্তানিকারকদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকার বিষয়টি মাথায় রেখে এবং দেশের বৃহত্তর স্বার্থে, সংলাপ ও সমন্বয়ের পথেই এগিয়ে যাওয়া জরুরি।       

×
সর্বশেষ সর্বাধিক পঠিত