এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীনও

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

একের পর এক জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা পদত্যাগ করছেন। এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে তিনি এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি পদত্যাগের কথা জানান।

মুশফিক উস সালেহীন জানান, ১ জানুয়ারি ২০২৬, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন থেকে তার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না।

এর আগে দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত