পদ্মা অয়েল পিএলসি’র ৫৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
পদ্মা অয়েল পিএলসি’র পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মো. মুনীর, মাহবুবা পান্না, মো. জাকির হোসেন, মো. তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, মো. রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডারগণ ৩০ জুনে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০% হারে নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
