দেশ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই স্থানে পাথরবাহী একটি ট্রাক আটকানো অবস্থায় ছিল। এ সময় পাথরভর্তি ট্রাকটিকে পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত