ময়মনসিংহে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম

ময়মনসিংহে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাপিড)-১৪ এর অভিযানে ১৬ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মো. আকাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা উপজেলার মো. মনজুরুল হক (৩৫)।

র‍‍্যাপিড-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকার শম্ভুগঞ্জ টোলপ্লাজার পাশে একটি চেকপোস্ট স্থাপন করে র‍‍্যাপিড সদস্যরা।

চেকপোস্টে তল্লাশিকালে শেরপুর থেকে ছেড়ে আসা ‘মনি মুক্ত’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ রয়েছে বলে তারা স্বীকার করেন।

এ সময় ওই দুইটি ব্যাগ থেকে ১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত