যশোর-৬ হলফনামা

টিউশনির টাকায় ভোট করবেন জামায়াত প্রার্থী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোক্তার আলী টিউশন হতে প্রাপ্ত টাকা দিয়ে নির্বাচন করবেন। পাশাপাশি কন্যা ও দুই পুত্রে কাছ থেকে ধার নিবেন। এছাড়া নির্বাচনী এলাকার তিনজন তাকে স্বেচ্ছায় দিবেন ১২ লাখ টাকা।

বিপরীতে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ নির্বাচনের পুরো ব্যয় বহন করবেন নিজ অর্থে। তিনি নিজের ব্যবসা থেতে অর্জন করা ২৫ লাখ টাকা খরচ করবেন নির্বাচনে। এই দুই প্রার্থী নির্বাচনের হলফনামা ও আয়-ব্যয় বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় নিজের ও পরিবারের আয়-ব্যয় এবং সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদ। হলফনামা অনুযায়ী, তার বর্তমান আনুমানিক মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৬৬৭ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, প্রার্থীর বাৎসরিক আয়ের বড় অংশ আসে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। ব্যবসা থেকে তার আয় দেখানো হয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ৩৮৬ টাকা। এছাড়া বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা থেকে ভাড়া বাবদ আয় রয়েছে ১৫ লাখ ১৬ হাজার ৮০৬ টাকা।

অস্থাবর সম্পদের তালিকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ, শেয়ার, সঞ্চয়পত্র, মোটরযান, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের তথ্য দেওয়া হয়েছে। প্রার্থীর নামে ব্যাংকে জমা রয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ২০৬ টাকা, তার স্ত্রীর নামে আছে ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা। সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে ৭৩ লাখ ৪৪ হাজার ৯৪ টাকা। এখাতে তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে ১ কোটি ২৫ লাখ ২১ হাজার ৯৭০ টাকা। তার ২টা কার ১টা মাইক্রোবাস রয়েছে।

যানবাহন হিসেবে হলফনামায় দুটি কার, একটি মাইক্রোবাস ও একটি জীপ থাকার কথা উল্লেখ করা হয়েছে। ইলেকট্রনিক পণ্যের মূল্য ৪ লাখ ২২ হাজার ৮৯০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা দেখানো হয়েছে। এছাড়া উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি ও বিদেশি রেমিট্যান্স মিলিয়ে অন্যান্য খাতে সম্পদের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ৩১৫ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে অকৃষি জমিতে বিনিয়োগের অর্জনকালীন মূল্য ৩ কোটি ২৮ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে, যেখানে যৌথ মালিকানা রয়েছে ৫০ শতাংশ। সবমিলে নিজ নামে স্থাবর স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা। ঋণ সংক্রান্ত অংশে প্রার্থী ও তার পরিবারের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নেই বলে উল্লেখ করা হয়েছে।

আয়কর সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২০২৫-২৬ করবর্ষে প্রার্থী ও তার স্ত্রী দু’জনই আয়কর রিটার্ন দাখিল করেছেন। প্রার্থীর রিটার্নে প্রদর্শিত আয় ৫৯ লাখ ২১ হাজার ৮৮৬ টাকা, প্রদর্শিত সম্পদ ১১ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৬৬৭ টাকা এবং পরিশোধিত কর ১৬ লাখ ২৯ হাজার ৫৩৯ টাকা। তার স্ত্রীর প্রদর্শিত আয় ১৩ লাখ ২৫ হাজার ৭৬৭ টাকা, সম্পদ ৩ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৮৪০ টাকা এবং প্রদত্ত কর ১ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা।

অন্যদিকে জামায়াত ইসলামীর প্রার্থী মোক্তার আলীর কৃষি জমি আছে মাত্র ২৮ দশমিক ৮২ শতাংশ। এরমধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া জমি রয়েছে ২৫ দশমিক ৫০ শতক। বাকি ৩ দশমিক ৩২ শতক ক্রয় করা। আর ৭ দশমিক ৫ শতক জমিতে আছে একটি বাড়ি। ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র, অ্যাপার্টমেন্ট, চাকরি কিছুই নেই। এসব খাতে তার কোন আয়ও দেখানো হয়নি। ঘরে শুধুমাত্র ৫০ হাজার টাকা মূল্যমানের ফ্রিজ ও ওভেন এবং ৩০ হাজার টাকা মূল্যমানের ৪টি খাট, সোফা, আলমারি, বুক সেলফ ও শোকেজ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এক সময় তিনি অধ্যাপনা করলেও এখন টিউশনি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত