অস্ত্রসহ গ্রেপ্তার ভাসানটেকের ‘সন্ত্রাসী’ বাবুল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

রাজধানীর ভাসানটেক থানাধীন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ভাসানটেক থানার আওতাধীন একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময়ে বাবুলের বাসায় তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ধারালো ছোরা, চাকু ও অন্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ওসি মো. আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, যৌথবাহিনীর অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং তার হেফাজত থেকে অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বের অপরাধ সংশ্লিষ্টতার তথ্য যাচাই করা হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আটক বাবুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম হিসেবে পরিচিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত