প্রাথমিকে শিক্ষক নিয়োগ, ‘ডিভাইস’ ব্যবহার করে জালিয়াতি, আটক ৪৮

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইজ ব্যবহারের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার অভিযোগে ৪৮ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় তাদের আটক করা হয়।

শুক্রবার( ৯ জানুয়ারি) জেলার ৪৩ টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে পরীক্ষা চলে। এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাস্টার কার্ড, ব্লুটুথ এবং মোবাইলফোন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্ণণ কুমার দাশ। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত