বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

আজ শনিবার বিএনপি সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে টিম লিডার করে আইনি সহায়তা উপকমিটি গঠন করা হয়েছে। আইনি সহায়তা উপকমিটির ওপর সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত