আচরণবিধি ভঙ্গের দায়ে সোনারগাঁয়ে  প্রার্থীকে জরিমানা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক এমপি প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে এ জরিমানা করা হয়।

গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর বাসভবনে তার সহধর্মিণী বেগম ঝিনুকের নেতৃত্বে কয়েকশ মহিলাকে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়। এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে এ জরিমানা আদায় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত