ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জ উপজেলার মানুষদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল।
আইইবি ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মতিউর রহমান, ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ডা. শহিদুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ শিকদার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব এডভোকেট কামরুজ্জামান নান্নু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ খান, সহ দপ্তর সম্পাদক ওসমান গনি, সাবেক সহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান মামুন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন শাহীন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ওমর সানি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল খান, অ্যাডভোকেট কামরুল আহসান কামাল, বাকেরগঞ্জ থানা কল্যাণ সমিতির সভাপতি সোয়েব তালুকদার, সাধারণ সম্পাদক গাজী সহিদুজ্জামান মিন্টু, ঢাকাস্থ বাকেরগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তালুকদার আশরাফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক এইচ এম সোহেল রানা, গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হক মোহন, জাতীয়তাবাদী পরিষদ সভাপতি মো. মাসুদ ও কলসকাঠী নাগরিক সমাজের সভাপতি আবুল বাশার প্রমুখ।
মতবিনিময়কালে ঢাকায় বসবাসরত বাকেরগঞ্জের পেশাজীবী, ছাত্রসমাজ, সাধারণ মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এই সময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন বলে আশ্বাস দেন আবুল হোসেন খান। পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের জন্য তার পরিকল্পনাগুলোর কথাও তিনি তুলে ধরেন।
নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ, যা জানাল সরকার
মদিনায় প্রবাসী অধিকার ও কল্যাণে ‘বাংলাদেশ কমিউনিটি মদিনা’র অভিষেক