মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৬) ও টাঙ্গাইলের ভূঞাপুরের ফলদা গ্রামের সাহাদৎ হোসেন (৩২)।
ভুক্তভোগী জানায়, রবিবার দিবাগত রাত ২টার দিকে স্বামীর সঙ্গে নারায়নগঞ্জ থেকে নিজস্ব চাজিং ভ্যান নিয়ে মানিকগঞ্জ সদরে নানা বাড়ি যাচ্ছিলেন। এ সময় বাসস্ট্যান্ড এলাকায় আসামাত্র ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে গিয়ে অবস্থান নেন। হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতর নিয়ে যায়। এরপর হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় স্বামীকে রেখে দ্বিতীয় তলায় মেয়েটিকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী মেয়েটি নিচ তলায় নেমে তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগীয় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার জানান, বাদীর অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গৃহবর্ধর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া বলেন, গত রাতেই ধর্ষণের বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে।
