হেনলি পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

সংস্থাটির চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এখন ৯৫তম। আর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাওয়া যাবে ৩৭টি দেশে।

এই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এছাড়াও যথাক্রমে ২য় স্থানে যথাক্রমে আছে এশিয়ার আরও দুটি দেশ, জাপান ও সাউথ কোরিয়া।

হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ দশের মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত (৫ম) ও মালয়েশিয়া (৯ম)। তালিকায় যুক্তরাজ্যের পাসপোর্ট ৭ম ও আমেরিকার পাসপোর্ট ১০ম স্থানে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত