জাতীয় মানবাধিকার কমিশন

চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে কমিটি গঠন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

এক বছরের বেশি সময় ধরে অকার্যকর থাকা জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ করতে বাছাই কমিটি গঠন করা হয়েছে। ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী এ কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। গত সোমবার সংশ্লিষ্টবিষয়ে বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয়। ছয় সদস্যের নিয়োগ কমিটির সভাপতি হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব। সদস্য হিসেবে আছেন মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদা, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল হাসিব চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৗশলী কুবলশ্বরে ত্রিপুরা। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি বা তার মনোনীত মানবাধিকারবিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন একজন সাংবাদিক প্রতিনিধি কমিটির সদস্য থাকবেন।

গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৭ নভেম্বর কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদসহ অন্য সদস্যরা পদত্যাগ করেন। এর পর থেকে ১৪ মাসের বেশি সময় ধরে কমিশনের মূল কার্যক্রমও বন্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত