আসামি ছিনতাই

ময়মনসিংহে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

ময়মনসিংহ নগরীরর দিগারকান্দা এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৭৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, পুলিশের ওপর হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত