মাদারীপুর জেলার শিবচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম (৫৫) জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।
স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রোকেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
