১২
নিজস্ব প্রতিবেদক
আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের সব প্রতিষ্ঠানের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি)-২০২৬ হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের হাতে সব কোম্পানির পক্ষে অ্যানুয়াল বিজনেস প্ল্যান-২০২৬ হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও এবিপি কমিটি ২০২৬-এর চেয়ারম্যান ক্যাপটেন (অব.) পি জে উল্লাহ।
এতে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাবরিনা রশিদ নোভা, সাইফ আলী খাঁন অতুল, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মাতা ফরিদা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন বলেন, ‘দক্ষ মানবসম্পদ ও আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পারে। নতুন বছরে লক্ষ্য পূরণে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানাই।’
রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘নতুন বছর নানাভাবে চ্যালেঞ্জিং। এর মধ্যেও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে হবে। টিমওয়ার্কের মাধ্যমে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য অনিবার্য।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাদাত হোসাইন সেলিম, রূপায়ণ গ্রুপের সিইও সাব্বীর হোসেন খান, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, আবদুল গাফফার, এএসএম সাইখুল ইসলাম এবং দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজসহ কোম্পানির প্রধানরা।
