ক্রিকেটারদের সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে

মেহেদী হাসান মিরাজ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ এএম

অনেক সময় আমরা খারাপ খেললে বলা হয় আমাদের টাকায়-ই তো আপনারা চলেন। আমরা টাকা দিই বলেই তো মাঠে খেলছেন। জিনিসটা এ রকম না। আমরা যে টাকাটা আয় করি, এর বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকে আসে। আজকে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে, সেখানে জাতীয় দলকে প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রতিনিধিত্ব করেছে, তাদের সবার একটা অংশ আছে।

আমরা মনে হয় সবচেয়ে বেশি কর দিই। ২৫-৩০ শতাংশ কর দিই। এর অর্থ আমরা সরকারকে টাকা দিই। অনেকের ধারণা আছে সরকার থেকে মনে হয় টাকা দেয়, আসলে ব্যাপারটা এমন নয়। এই জিনিসটা হয়তো পরিষ্কার করা হয় না, ভুল বোঝানো হয়।

ক্রিকেটে আমরা ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, আপনারা যারা আছেন (সাংবাদিক), সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আছে, সবাই একটা পরিবার। আমরা যখন মাঠে খেলি, তখন তো সবাই আসে। দর্শক যারা আছেন, তাদের রীতিমতো ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় আমাদের নিয়ে নেতিবাচক জিনিস বোঝানো হচ্ছে, আমাদের ইতিবাচক বিষয়টা সামনে আনা হচ্ছে না। তাই অনেক দর্শক আমাদের বুঝতে পারছে না।

আমরা কারও বিপক্ষে না। এত পরিমাণে আমরা গালি খেয়েছি, তারপরও তো দর্শকের সঙ্গে ছবি তুলি। আমরা তো বলতে পারতাম, আমরা ছবি তুলব না, কারও সঙ্গেই তুলব না। আমরা তো গালি খাচ্ছি। এখনো গালি দিচ্ছে। আমরা কিন্তু সেটা (ছবি না তোলা) কখনোই করি না। দর্শক এলে ঠিকই জড়িয়ে ধরে ছবি তুলি।

আজকে আমি মেহেদী হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য। আমার কিছুই ছিল না। আমি ক্রিকেট দিয়ে সব পেয়েছি। ক্রিকেটকে যখন কেউ অসম্মান করবে, তখন তো অবশ্যই আমরা সবাই স্ট্যান্ড নেব।

*গতকাল সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য

×
সর্বশেষ সর্বাধিক পঠিত