রিজভী বললেন

খালেদা জিয়ার জন্যই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।’ গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতির সাহাবুদ্দীন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে সেই বিদ্যুৎ প্ল্যান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করা হয়েছে। তবে এই ধরনের দেশবিরোধী প্রকল্প খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছে। চিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো কয়লা এবং গ্যাস রয়েছে সেগুলো কুক্ষিগত করার জন্য আঞ্চলিক মহাশক্তি ও বৈশ্বিক মহাশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।’

এ সময় সংগঠনটির উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনের  উপদেষ্টা ও দৈনিক করোতোয়া সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, সভাপতি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদ উপস্থিত ছিলেন। আলোকচিত্র প্রদর্শনীটি বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা আয়োজন করেছে। এই প্রদর্শনী চলবে আগামী আরও দুদিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার সহ সভাপতি ফেরদৌস মামুন, সহসভাপতি আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম ও গোলাম রাব্বী সোহাগ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, সহ-সাংগঠনিক সম্পাদক রামীম হাসান, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রকাশনা সম্পাদক টিনা খানম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, পরিকল্পনাবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান-উল-আরেফিন রাফি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট রেজা, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ, আইনবিষয়ক সম্পাদক নিশাদ তামান্না জামান এবং নির্বাহী সদস্য শামীম আহসান তালুকদার, অরণ্য পাশা, আলমগীর সরকার লিটনসহ সংগঠনটির অন্য সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত