নকল শিশুখাদ্য উৎপাদন করায় মালিককে জরিমানা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নকল শিশুখাদ্য তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার পৌরসভার ছোলনা এলাকার মেসার্স ভাই ভাই ফুড নামক ওই কারখানায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে রুহুল আমিন বিশ্বাস ও বাহারুল বিশ্বাস একটি ভাড়া করা বাড়িতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল শিশুখাদ্য উৎপাদন করে আসছিলেন। খবর পেয়ে যৌথবাহিনীর দল পাঁচ ঘণ্টাব্যাপী কারখানাটিতে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করে স্টেডিয়াম মাঠসংলগ্ন ফাঁকা জায়গায় ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ কারখানার মালিক বাহারুল বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন এবং কারখানা সিলগালা করে দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত