বোয়ালখালী সমিতি, ঢাকা

সভাপতি মোহাম্মদ মহসীন, সম্পাদক মাহমুদুল হাছান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ এএম

শিল্পপতি ফিনিকস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে সভাপতি ও মাহমুদুল হাছান আনছারীকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৮ সালের জন্য বোয়ালখালী সমিতি ঢাকার ২৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও আট সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে বোয়ালখালী সমিতি ঢাকার সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যদের মধ্যে সহসভাপতি পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মিলন কান্তি নাথ, আসিফ সিকদার, অসীম চৌধুরী, এম কে আলম, মোজাম্মেল হক চৌধুরী ও রীতেন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, জাবেদ রহমান, মো. তৌহিদুল ইসলাম ও প্রকৌশলী পল্লব দাস, কোষাধ্যক্ষ পদে কল্লোল দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক পদে আলম ইশরাক চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মিল্টন চৌধুরী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক প্রীতিশ কুমার বল এবং সহশিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে বিশ্বজিৎ দত্ত মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত