রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ওই লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সোনিয়ার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চর মানিকা বেপারী বাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল বেপারী।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গৃহকর্তা এএসএম ইকবাল হোসেনের বাসায় কাজ করত সোনিয়া। রাতে গৃহকর্তার মেয়ে সোনিয়াকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন তার চিৎকারে পরিবারের সদস্য ৯৯৯ এ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ২টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও উল্লেখ করেন, নিজের উপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
