দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বান্দরবান জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক শিরিনা আক্তার, কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য আক্তার কামাল, ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ওমরাও খানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিলো।
আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার (১৯ জানুয়ারি) তাদের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
