সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। হাইকোর্টের আদেশের ফলে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত ভোট গ্রহণ আর অনুষ্ঠিত হচ্ছে না।
সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশনার পরপরই নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত হয়।
দীর্ঘ ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একদিন আগে এই নির্বাচন স্থগিত করল হাইকোর্ট।
