দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি-এর উদ্যোগে বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা ক্লাবের ঢাকা ব্যাংক লাউঞ্জ (লেভেল–২)-এ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিক্রয় টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের অংশ হিসেবে বিক্রয় টিমের সদস্যরা বিভিন্ন কর্মশালায় অংশ নেন।
সম্মেলনে বক্তব্য রাখেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন, ‘রূপায়ণ সিটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগর ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা গ্রাহকদের জন্য নিরাপদ, টেকসই ও ভবিষ্যৎবান্ধব জীবনযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
রূপায়ণ সিটির নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান বলেন, ‘২০২৫ সাল আমাদের জন্য অত্যন্ত সফল ছিল। বিক্রয় টিমের নিরলস পরিশ্রমের ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ২০২৬ সালে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত এক বিক্রয় কর্মকর্তা বলেন, ‘এই সম্মেলন আমাদের নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা দিয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা ও বিক্রয় কৌশল নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের কাজ আরও গতিশীল হবে।’
আরেক বিক্রয় কর্মকর্তা বলেন, ‘রূপায়ণ সিটির সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। এখানে পেশাগত উন্নয়নের পাশাপাশি দলগতভাবে কাজ করার সুযোগ রয়েছে, যা আমাদের আরও অনুপ্রাণিত করে।’
সম্মেলনের শেষে আগামী বছরের বিক্রয় লক্ষ্য নির্ধারণ, নতুন কৌশল প্রণয়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পাটোয়ারী জহির উল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), সিইও (আরএইচআরএল) সাব্বির হোসেন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
