পার্সিয়ান ডিবেটিং ক্লাবের আয়োজনে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বিতর্ক সংগঠন পার্সিয়ান ডিবেটিং ক্লাব- এর আয়োজনে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। ফেস্টে ফারসি বিভাগের উদ্যোক্তা শিক্ষার্থীদের উদ্যোগে নানা ধরনের পণ্যের স্টল বসানো হয়। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল থেকে এই ফেস্ট আয়োজিত হয়। 

ফিউশন ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল রম্য বিতর্ক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ট্রেজার হান্ট কম্পিটিশন। কম্পিটিশন শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। 

আয়োজকদের পক্ষ থেকে সভাপতি মুশাররাত তাইয়েবা মুসকান বলেন, এই আয়োজনে ফারসি বিভাগের ১০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করেছেন। তারা পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে ব‍্যবসা- বাণিজ্যে সম্পৃক্ত করেছেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজ এবং নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বিভাগীয় শিক্ষক তানজিনা বিনতে নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ। পাশাপাশি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ, উর্দু বিভাগ, নৃত্যকলা বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত