নেছারাবাদে শতাধিক আ. লীগ নারীকর্মী বিএনপিতে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের শতাধিক নারীকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকেলে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে তারা যোগদান করেন।
 
যোগদানকারী নারীকর্মীরা তাদের বক্তব্যে বলেন, ‘বিএনপির গণতান্ত্রিক আদর্শ, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।’

এ সময় তারা আরও জানান, ‘অতীতের রাজনৈতিক বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে এখন তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন।’

অনুষ্ঠান শেষে বিএনপি নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত