বিদ্রোহী আরও ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম

বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। যদিও দলটি বলছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার জন্য তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দলের ১৩ জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়। গতকাল বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

বিভাগওয়ারি বহিষ্কৃতরা হচ্ছেন

রংপুর বিভাগ : ১. দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা। ২. দিনাজপুর-৫ এ জেড এম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। ৩. নীলফামারী-৪ রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি।

রাজশাহী বিভাগ : ১. নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি। ২. নাটোর-১ তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। ৩. নাটোর-১ ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি নাটোর। ৪. নাটোর-৩ দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নাটোর। ৫. রাজশাহী-৫ ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি। ৬. রাজশাহী-৫ ব্যারিস্টার রেজাউল করিম, সহসভাপতি লন্ডন জিয়া পরিষদ। ৭. পাবনা-৩ কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। ৮. পাবনা-৪ জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরদী পৌর বিএনপি।

খুলনা বিভাগ : ১. কুষ্টিয়া-১ নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি। ২. নড়াইল-২ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি। ৩. যশোর-৫ অ্যাডভোকেট শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা। ৪. সাতক্ষীরা-৩ ডা. শহীদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি। ৫. বাগেরহাট-১ ইঞ্জি. মাসুদ, সদস্য, জেলা বিএনপি। ৬. বাগেরহাট-৪ খায়রুজ্জামান শিপন, সদস্য, জেলা বিএনপি।

বরিশাল বিভাগ : ১. বরিশাল-১ আব্দুস সোবহান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি। ২. পিরোজপুর-২ মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রাথমিক সদস্য।

ঢাকা বিভাগ : ১. নারায়ণগঞ্জ-১ মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ২. নারায়ণগঞ্জ-২ মো. আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি। ৩. নারায়ণগঞ্জ-৩ অধ্যাপক মো. রেজাউল করিম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। ৪. টাঙ্গাইল-১ অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। ৫. টাঙ্গাইল-৩ লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন। ৬. টাঙ্গাইল-৫ অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি। ৭. নরসিংদী-৫ মো. জামাল আহমেদ চৌধুরী, সহসভাপতি নরসিংদী জেলা বিএনপি। ৮. মুন্সীগঞ্জ-১ মো. মুমিন আলী, সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপি। ৯. মুন্সীগঞ্জ-৩ মো. মহিউদ্দিন, সদস্য সচিব মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

ময়মনসিংহ বিভাগ : ১. কিশোরগঞ্জ-১ রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা। ২. কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান ইকবাল, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি। ৩. ময়মনসিংহ-১ সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়া ঘাট উপজেলা বিএনপি। ৪. ময়মনসিংহ-১০ এবি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। ৫. ময়মনসিংহ-১১ মো. মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি। ৬. নেত্রকোনা-৩ মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি। ৭. শেরপুর-৩ মো. আমিনুল ইসলাম বাদশাহ, সদস্য, সাবেক জেলা বিএনপি।

ফরিদপুর বিভাগ : ১. মাদারীপুর-১ লাভলু সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মাদারীপুর জেলা বিএনপি। ২. মাদারীপুর-১ কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। ৩. মাদারীপুর-২ মিল্টন বৈদ্য, সদস্য, মাদারিপুর জেলা বিএনপি। ৪. রাজবাড়ী-২ নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। ৫. গোপালগঞ্জ-২ এম এস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি। ৬. গোপালগঞ্জ-২ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি। ৭. গোপালগঞ্জ-৩ অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।

সিলেট বিভাগ : ১. সুনামগঞ্জ-৩ আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি। ২. সুনামগঞ্জ-৪ দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি। ৩. সিলেট-৫ মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিষ্কৃত) সিলেট জেলা বিএনপি। ৪. মৌলভীবাজার-৪ মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি। ৫. হবিগঞ্জ-১ শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

কুমিল্লা বিভাগ : ১. ব্রাহ্মণবাড়িয়া-১ অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সহসভাপতি, জেলা বিএনপি। ২. ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, জেলা বিএনপি। ৩. ব্রাহ্মণবাড়িয়া-৬ কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য। ৪. কুমিল্লা-২ ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৫. কুমিল্লা-৭ আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি। ৬. চাঁদপুর-৪ এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

চট্টগ্রাম বিভাগ : ১. চট্টগ্রাম-১৪ অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ২. চট্টগ্রাম-১৪ শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। ৩. চট্টগ্রাম-১৬ লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। ৪. নোয়াখালী-২ কাজী মফিজুর রহমান, সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। ৫. নোয়াখালী-৬ প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য। ৬. নোয়াখালী-৬ ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত