মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্রিজের নীচ থেকে মো. মোহেল মিয়া (২৮) নামে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকার এক্সপ্রেসওয়ের ব্রিজের নীচ থেকে ওই লাশ উদ্ধার করে।
চালক সোহেল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগর পাড়ার মোহর আলীর ছেলে। সে ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া বনগ্রাম বাজার এলাকায় ভাড়া থাকতেন।
চালক সোহেলের শাশুড়ি পিয়ারা বেগম জানান, গতকাল বুধবার দুপুরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন সোহেল। এরপর রাতে আর বাসায় ফিরেনি। বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ বৃহস্পতিবার দুপুরে লাশ পাওয়ার খবর শুনে শ্রীনগরে ছুটে আসেন। নিহতের স্ত্রী তাসলিমা আক্তার (২১) স্বামীর লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, বুধবার দুপুরে ভাত খেয়ে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে হন আমার স্বামী। রাতে বাসায় না ফিরলে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেছি।
শ্রীনগর থানার এসআই মাইনুল হক জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা হাষাড়া ব্রিজের নীচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধার করেন। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লায় এজিপির বাসা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২