রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মোস্তফা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের কাছে ফলাফল হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://application.ru.ac.bd/ফলাফল দেখতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসকের কার্যালয় জানায়, সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২ দশমিক ৪৩। এই বিভাগে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫০।
গ্রুপ-২ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১ দশমিক ৪৬। এই বিভাগে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৫০।
এই ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬ দশমিক ৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০।
গত ১৬ জানুয়ারি রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে এ বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) ‘বি’ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা পর্ব শেষ হবে। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
