রাজধানীতে কুয়াশা-স্থির তাপমাত্রার সম্ভাবনা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও এর আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত