কুড়িগ্রামে ১২ ঘর আগুনে পুড়ে ছাই

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ এএম

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের ১২ ঘরসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  

শনিবার (২৪ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামের হানিফ আলী ও তার তিন ছেলেসহ পাঁচ পরিবারের ১২ ঘর ও নগদ অর্থসহ ৩০ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।   

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, শনিবার রাত ৭টার দিকে আগুনের ধোঁয়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে ঘরগুলোতে আগুনে জ্বলে উঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাজারহাট ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে এ বিষয়ে নিদিষ্ট কেউ বলতে পারছে না, তবে অনেকের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি অবগত হয়েছি। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কম্বল ও খাবার বিতরণ করেছি। আজ রবিবার (২৫ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত পরিবারে গিয়ে খোঁজখবর নিয়ে আরও সরকারিভাবে সহায়তা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত