দীর্ঘ দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার (২৫ জানুয়ারি) সকালে তিনি নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ ইয়ুথ পলিসি’ শীর্ষক বিশেষ সংলাপে অংশ নেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে এই সংলাপের আয়োজন করা হয়। সংলাপে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এর আগে, গত শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হাজার হাজার নেতাকর্মী তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। ২০ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম শহর এখন উৎসবমুখর।
বিস্তারিত ভিডিওতে...
