মুক্তির আগেই বড় কাটছাঁট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম

‘মার্দানি’ সিনেমায় বলিউড অভিনেত্রী রানী মুখার্জির চরিত্র শিবানী শিবাজি রায় মানেই নির্ভীক দৃষ্টি, কঠোর সিদ্ধান্ত আর অন্যায়ের মুখোমুখি দাঁড়ানোর সাহস। ‘মার্দানি’ এবং ‘মার্দানি ২’-এর পর সেই চরিত্রেই ফের একবার ফিরছেন রানী। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবির মুক্তি প্রথমে ফেব্রুয়ারির শেষে নির্ধারিত থাকলেও, পরে তা এগিয়ে এনে ৩০ জানুয়ারি করা হয়েছে। সেই সূত্রেই নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয় সেন্সর প্রক্রিয়া। তবে এই যাত্রা কিন্তু একেবারে নির্বিঘœ ছিল না। সেন্সর বোর্ডের নির্দেশে ছবিতে একাধিক পরিবর্তন আনতে হয়েছে ‘মার্দানি ৩’ নির্মাতাদের। সেন্সর বোর্ড প্রথমেই ছবিতে মাদকবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশ দেয়। একটি সংলাপে ব্যবহৃত ‘বাচ্চি’ শব্দটি বদলে ‘লাড়কি’ করা হয়। যেহেতু সংশ্লিষ্ট দৃশ্যে যৌন হিংসার প্রসঙ্গ রয়েছে, তাই বোর্ডের কাছে অভিনয়শিল্পীর বয়স সংক্রান্ত প্রমাণপত্রও জমা দিতে হয়, যাতে স্পষ্ট হয় তিনি নাবালিকা নন।

ছবির একাধিক দৃশ্যেও আসে সংশোধনের নির্দেশ। একটি দৃশ্যে মেয়েকে চড় মারার ভিজ্যুয়াল বদলানো হয়। ইংরেজি সাবটাইটেলে থাকা একটি অশালীন শব্দ সরিয়ে তার জায়গায় তুলনামূলকভাবে গ্রহণযোগ্য শব্দ বসানো হয়। মায়ের উদ্দেশে করা একটি অবমাননাকর মন্তব্য মিউট করা হয়েছে। যৌনাঙ্গ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ শব্দগুলোও পরিবর্তন করা হয়েছে। এমনকি ভারতের সরকারের প্রতি নেতিবাচক ইঙ্গিত রয়েছে, এমন শব্দ বা সংলাপও সংশোধনের আওতায় এসেছে। একটি দৃশ্যে কয়েকটি দেশের নাম বাদ দেওয়ার নির্দেশ দেয় বোর্ড। পাশাপাশি, অপহরণকারীদের একটি সংলাপ নিয়ে নির্মাতাদের কাছ থেকে আলাদা করে ব্যাখ্যাও চাওয়া হয়। সবশেষে, ছবিতে শিশু ও নারী পাচার সংক্রান্ত তথ্যভিত্তিক সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়।

এই সমস্ত পরিবর্তন সম্পন্ন হওয়ার পর ১৪ জানুয়ারি ছবিটিকে ‘ট/অ ১৬+’ শংসাপত্র দেওয়া হয়। তখন সেন্সর সার্টিফিকেট অনুযায়ী ছবির দৈর্ঘ্য ছিল ১৩৭ মিনিট ৭ সেকেন্ড অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ১৭ মিনিট। কিন্তু এখানেই শেষ নয়! ছাড়পত্র পাওয়ার প্রায় ১০ দিন পর নির্মাতারা নিজেরাই ফের সেন্সর বোর্ডের কাছে যান এবং স্বেচ্ছায় আরও কিছু কাটছাঁটের আবেদন করেন। সেই অনুযায়ী ছবির ১৪টি দৃশ্য হয় সম্পূর্ণ বাদ দেওয়া হয়, নয়তো ছোট করা হয়। এই কাটগুলোর দৈর্ঘ্য ৯ সেকেন্ড থেকে শুরু করে প্রায় ১ মিনিট পর্যন্ত। এর ফলে ছবির মোট দৈর্ঘ্য আরও ৬ মিনিট ৩০ সেকেন্ড কমে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত