শ্রীপুরে অর্ধশতাধিক ব্যক্তির বিএনপিতে যোগদান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১২ এএম

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার সকালে গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে তার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ সময় যোগদানকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ জোরদার করার ঘোষণা দেন। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, আব্দুল হান্নান, সজল মাস্টারসহ দলের স্থানীয় নেতারা।

বিএনপিতে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন মাওনা গ্রামের ব্যবসায়ী সবুজ খান, আসাদুজ্জামান খান, নাঈম মিয়াসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত