চানখাঁরপুল হত্যাকান্ড

রায়ে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালে স্মারকলিপি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার দেওয়া রায়ে অসন্তোষ জানিয়ে স্মারকলিপি দিয়েছেন জুলাই শহীদ পরিবারের কয়েক সদস্য। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নারকীয় সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন, তারা জাতির ইতিহাসে শহীদ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের এই মহান আত্মত্যাগ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করেছে। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, গতকাল (গত সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে চাঁনখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে যে রায় দিয়েছে, তাকে শহীদ পরিবারগুলো গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে দেখছে।

স্মারকলিপিতে বলা হয়, রায়টি আইনগতভাবে সঙ্গত নয়। কারণ, সুস্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তা রায়ে যথাযথভাবে প্রতিফলিত হয়নি, যা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া প্রিন্সিপাল অফেন্ডারদের অপর্যাপ্ত শাস্তি এবং সুপিরিয়র কর্মকর্তাদের মৃত্যুদ- প্রদান করায় ভবিষ্যতে এই রায় টিকবে কি না, সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। স্মারকলিপিতে বলা হয়, চানখাঁরপুলের রায়টি সম্পূর্ণরূপে জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। এর ফলে ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্যরা চরমভাবে মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এ ছাড়া এই রায় ভবিষ্যতে একটি নেতিবাচক নজির হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়ায় অনাকাক্সিক্ষত প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, গত সোমবার চানখাঁরপুল হত্যাকান্ডের রায়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বাকি পাঁচ আসামিদের মধ্যে ডিএমপির রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছর, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদন্ড- দেয় ট্রাইব্যুনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত