পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণায় তারেক রহমান

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে ধানের শীষের পক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব ও উদ্ভাবনীমূলক লিফলেট। এটি তৈরি হয়েছে ‘বনকাগজ’ নামে পরিচিত বিশেষ কাগজে। 

এই লিফলেটের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-এটি পরিবেশ দূষণ করে না। বরং লিফলেটটি যেখানে পড়ুক বা ফেলা হোক, সেখানকার মাটি থেকেই জন্ম নিতে পারে টমেটো, মরিচ বা বিভিন্ন শাকসবজির গাছ।

ভোট প্রচারণার সাথে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এই সংযোগকে প্রশংসনীয় বলছেন স্থানীয় পরিবেশকর্মীরা। এটি কেবল প্রচারপত্র নয়, একটি সচেতন ও ভবিষ্যৎমুখী উদ্যোগ। নির্বাচনী ইতিহাসে এটি একটি নতুন, সৃজনশীল ও অনন্য ধারণা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত