২০২২ সালে প্রথমবার নারী সাফের শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে চড়ে হাজারো সমর্থকের অভিনন্দনে সিক্ত হয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা। ২০২৪ সালেও ছিল একই দৃশ্যের পুনরাবৃত্তি; সেবারও তাদের হাতে ছিল সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি। এবার সাবিনারা ফিরলেন প্রথম সাফ ফুটসালের ট্রফি নিয়ে। খেলোয়াড়, কর্মকর্তাসহ সবার গায়ে ছিল ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি। ছাদখোলা বাসে চড়ে শিরোপা উদযাপন করেন তারা। রাতে হাতিরঝিলের এম্ফি থিয়েটারে সাফবিজয়ীদের সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন
মোশারফ হোসেন
