দীর্ঘ ২০ বছর পর রংপুরে আসছেন তারেক রহমান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ এএম

দীর্ঘ দুই দশক পর আবারও রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে রংপুরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত থেকে শুরু করে নির্বাচনি জনসভা—সব মিলিয়ে রংপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে তারেক রহমানের এই আগমন।

দলীয় কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকালে তারেক রহমান পীরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত