সৈয়দ রেজাউল করীম বললেন

প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করে ইনসাফ প্রতিষ্ঠা অবাস্তব

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১২ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করে অন্যায়কে দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা অবাস্তব। ৫৪ বছর ধরে মানুষ যে নীতি আর্দশে চলছিল, সেই নীতি আদর্শের কারণে এদেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। তাদের মূল তিনটি সেøাগান ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছিল তারা এগুলো একটাও বাস্তবায়ন করেনি।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের কোনাবাড়ি কলেজ ময়দানে গাজীপুর-১ আসনের প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিয়োজিত থাকব, নাকি পরিত্রাণ দরকার। এ জন্য দুর্নীতি থেকে বাঁচতে একটাই ইসলামি দল, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার প্রতীক হলো হাতপাখা। দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, দেশকে যারা ভালোবাসেন তারা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ শুরু করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত