হাসনাত আবদুল্লাহর পাশে স্কুলজীবনের বন্ধুরা, উপহার দিলেন ১৪ লাখ টাকা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচনি তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনি তহ‌বিলে ১৪ লাখ টাকার চেক তুলে দেন বন্ধুরা।

বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমি দেবিদ্বারে স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। দিন শেষে আমি যেই রাজনীতিই করি না কেন, সবাই হয়তো আমার রাজনীতির সঙ্গে একমত হবেন না। কিন্তু একটি জায়গায় আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি— স্বচ্ছতা, স্পষ্টতা ও জবাবদিহির প্রশ্নে আপনারা আমাকে সব সময় পরিষ্কার ও দৃঢ় অবস্থানে পাবেন।’

স্কুলজীবন শেষ হলেও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকলেও এ পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।

অনুষ্ঠানে দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী সরকার সাকিব, আহমেদ শুভ, মুহতাদির যারিফসহ ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত