মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীতে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে অভিযান চালায় র্যাব। এ সময় মৃত আবু বকরের ছেলে সাইফুলের রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি র্যাব আমাদের বুঝিয়ে দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে আল-মালিকিকে সমর্থন জানাল ইরাকের শিয়া জোট