পদত্যাগপত্র পাঠিয়েছেন বিচারপতি মামনুন রহমান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ এএম

সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। বিদেশ থেকে ইমেইলে তিনি পদত্যাগপত্র পাঠান বলে গতকাল সোমবার জানা যায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘ইমেইলে পাঠানো বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

১৯৯০ সালে হাইকোর্টে এবং ২০০১ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন মামনুন রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত