ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার কালির বাজারে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর কলস প্রতীকের নির্বাচনী গণসংযোগকালে বিএনপির মনোনীত প্রার্থী জাহান আলী মিয়ার সমর্থকরা নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
