নারায়ণগঞ্জের ফতুল্লায় শতাধিক আলেম ওলামা নিয়ে হাতপাখায় ভোট চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকাতে ওই গণসংযোগ করেন তিনি।
এরে আগে ফতুল্লার বিভিন্ন মসজিদ মাদরাসায় কর্মরত শতাধিক আলেম ওলামা সিরাজীর সঙ্গে সাক্ষাত করেন। পরে তারা একত্রে পঞ্চবটি ও আশপাশ এলাকার অলিগলিতে হাতপাখার পক্ষে ভোট চান।
সিরাজী বলেন, ‘আজকে শতাধিক আলেম ওলামা ও মসজিদ মাদরাসার ইমাম খতিবেরা হাতপাখার পক্ষে নেমেছেন। সাধারণ মানুষ আলেমদের এ অবস্থানকে সাধুবাদ জানিয়েছে। এবার ফতুল্লার মানুষ হাতপাখাকে জয়ী করে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে রায় দিবে।
ধর্মে-কর্মে মনোযোগ, অভিনয় ছাড়লেন নওবা