বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত সি-১৩০ হ্যাঙ্গারে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠপর্যায়ে নিয়োজিত বিমানবাহিনী সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্র্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান এবং বিমানবাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×
