ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৭ শতাংশ।
সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও এর আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনার রয়েছে। এসময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতে সম্ভাবনা নেই।
